সরকারি গবেষণায় দেখা গেছে ইথানল যোগ করলে ডিজেলের ফ্ল্যাশ পয়েন্ট কমে যায়, যা সঞ্চয় ও পরিবহনে অগ্নিকাণ্ডের ঝুঁকি বাড়ায়। ফলে ডিজেলে ইথানল ব্লেন্ডিং না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস রাজ্য মন্ত্রী সুরেশ গোপি রাষ্টসভারিতে জানিয়েছেন, সরকারি তেল সংস্থাগুলি গবেষণা ও উন্নয়ন কেন্দ্রের মাধ্যমে ইথানল ও ডিজেলের ব্লেন্ডিং পরীক্ষা করেছে। পরীক্ষায় দেখা গেছে ইথানল যোগ করার সাথে সাথে ডিজেলের ফ্ল্যাশ পয়েন্ট উল্লেখযোগ্যভাবে কমে যায়, যা সংরক্ষণ, পরিবহন ও হ্যান্ডলিংয়ের সময় অগ্নিকাণ্ডের ঝুঁকি বৃদ্ধি করে।
এদিকে, সরকার পেট্রোলের ক্ষেত্রে E20 পর্যন্ত ইথানল ব্লেন্ডিংকে নিরাপদ বলে ঘোষণা করেছে এবং ভবিষ্যতে ইথানলের পারসেন্টেজ বাড়ানোর আগে বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত বিশ্লেষণ চালিয়ে যাবে। বর্তমানে পেট্রোলে ২০% এর বেশি ইথানল যোগের কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।