মহিন্দ্রা তাদের বহুল প্রতীক্ষিত স্করপিও এন পিক-আপ মডেলটি আগামী ১৪ আগস্ট বাজারে আনার ঘোষণা করেছে। এই লাইফস্টাইল পিক-আপটি একটি শক্তিশালী ইঞ্জিন এবং আধুনিক প্রযুক্তির সমন্বয়ে তৈরি করা হয়েছে।
মহিন্দ্রা তাদের নতুন স্করপিও এন পিক-আপের টিজার প্রকাশ করেছে, যা আগামী ১৪ আগস্ট আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হবে। ২০২৩ সালে যে গ্লোবান পিক-আপ কনসেপ্টটি দেখানো হয়েছিল, এটি মূলত সেই মডেলেরই একটি উন্নত সংস্করণ। টিজারে গাড়িটির আক্রমণাত্মক ডিজাইন, স্লিম LED হেডল্যাম্প এবং সি-শেপ LED টেইল-লাইট দেখা গেছে।
গাড়িটিতে একটি বড় লোডিং বেড এবং ডাবল-ক্যাব লেআউট থাকবে। ইন্টেরিয়র বা কেবিনের কথা বললে, এতে একটি বড় পোর্ট্রেট স্টাইল টাচস্ক্রিন, ডিজিটাল ড্রাইভার ডিসপ্লে এবং ডুয়াল-জোন ক্লাইমেট কন্ট্রোল রয়েছে। এছাড়া এতে লেভেল-২ ADAS, ৩৬০-ডিগ্রি ক্যামেরা এবং সানরুফ থাকার সম্ভাবনা রয়েছে।
পারফরম্যান্সের জন্য এতে দ্বিতীয় প্রজন্মের mHawk ডিজেল ইঞ্জিন বা ২.০-লিটার mStallion টার্বো-পেট্রোল ইঞ্জিন থাকতে পারে। ৪-হুইল ড্রাইভ সিস্টেম এবং বিভিন্ন ড্রাইভিং মোড সহ এই গাড়িটি টয়োটা হিল্যাক্সের মতো মডেলগুলোর সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে।