দিল্লি সরকার মহিলাদের আর্থিক স্বনির্ভরতা বাড়াতে 'দিল্লি লক্ষ্মী যোজনা' শুরু করেছে। এই প্রকল্পের আওতায় যোগ্য মহিলারা প্রতি মাসে ২৫০০ টাকা করে আর্থিক সহায়তা পাবেন।

দিল্লি সরকার মহিলাদের আর্থিকভাবে শক্তিশালী করতে 'দিল্লি লক্ষ্মী যোজনা' নামক একটি মাসিক আয় প্রকল্প চালু করেছে। এই প্রকল্পের জন্য অনলাইন পোর্টাল ইতিমধ্যেই চালু করা হয়েছে, যার মাধ্যমে মাত্র ৫ মিনিটে ঘরে বসেই আবেদন করা সম্ভব। এই প্রকল্পের মাধ্যমে দিল্লির প্রায় ১৭ লক্ষ যোগ্য মহিলা প্রতি মাসে ২৫০০ টাকা করে আর্থিক সহায়তা পাবেন।

আর্থিক সহায়তা পাওয়ার জন্য দুটি বিকল্প রয়েছে। প্রথম পদ্ধতিতে, সুবিধাভোগী মহিলা প্রতি মাসে ১৫০০ টাকা তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আরডি (RD) বা এফডি (FD) হিসেবে পাবেন এবং বাকি ১০০০ টাকা তার ডিজিটাল ওয়ালেটে পাঠানো হবে। দ্বিতীয় পদ্ধতিতে, মহিলারা পুরো ২৫০০ টাকাই আরডি বা এফডি হিসেবে জমা রাখতে পারবেন, যা ৩ বছর পর সুদমসহ ফেরত পাওয়া যাবে।

আবেদন করতে dly.delhi.gov.in পোর্টালে গিয়ে প্রয়োজনীয় তথ্য, আধার কার্ড এবং ব্যাঙ্ক ডিটেইলস দিয়ে ফরম পূরণ করতে হবে। আবেদনের সময় দিল্লির স্থানীয় বাসিন্দা হওয়ার প্রমাণ এবং এমপি/এমএলএ-র সুপারিশপত্র আপলোড করা বাধ্যতামূলক। আবেদন করার পর অফিসিয়াল ওয়েবসাইট থেকেই স্ট্যাটাস চেক করা যাবে।