ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র তাদের 'মনসুন ধামাকা' অফারের অধীনে হোম লোনের সুদের হার কমিয়ে ৭ শতাংশ করেছে। এই বিশেষ অফারে প্রসেসিং ফি এবং ডকুমেন্টেশন চার্জ থেকেও সম্পূর্ণ ছাড় দেওয়া হচ্ছে।
সরকারি সংস্থা ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র গ্রাহকদের জন্য একটি বড় ঘোষণা করেছে। ব্যাংক তাদের 'মনসুন ধামাকা' অফারের আওতায় হোম লোনের সুদের হার কমিয়ে ৭.১% থেকে কমিয়ে ৭% করেছে। এই অফারটি একটি সীমিত সময়ের জন্য কার্যকর থাকবে।
সুদের হারের পাশাপাশি, ব্যাংক প্রসেসিং ফি এবং ডকুমেন্টেশন চার্জ সম্পূর্ণ মকুব করার সিদ্ধান্ত নিয়েছে। এই পদক্ষেপের মূল লক্ষ্য হলো গ্রাহকদের আর্থিক বোঝা কমিয়ে তাদের নিজস্ব বাড়ি কেনার স্বপ্ন পূরণ করতে সাহায্য করা। এছাড়া কার লোনের ক্ষেত্রেও সুদের হার কমিয়ে ৭.৪৫% করা হয়েছে।