একটি নতুন সরকারি বিল নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে যে সরকার শীঘ্রই ব্যাংকগুলিকে UPI লেনদেনের ওপর চার্জ বা ফি ধার্য করার অনুমতি দিতে পারে। এই খবরের সত্যতা কতটুকু?

এখন পর্যন্ত ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস (UPI) প্ল্যাটফর্মের মাধ্যমে করা সমস্ত পেমেন্ট সম্পূর্ণ বিনামূল্যে ছিল। তবে সরকারের আনা একটি নতুন আইন এই ব্যবস্থায় পরিবর্তন আনতে চাইছে, যার ফলে ব্যাংক এবং UPI কোম্পানিগুলি নির্দিষ্ট কিছু লেনদেনের জন্য মার্চেন্টদের কাছ থেকে চার্জ নিতে পারবে।

সবচেয়ে বড় আশঙ্কার বিষয় হলো, ব্যাংক ও কোম্পানিগুলি মার্চেন্টদের ওপর চার্জ আরোপ করলে, সেই অতিরিক্ত খরচ শেষ পর্যন্ত সাধারণ গ্রাহকদের ওপরই চাপিয়ে দেওয়া হতে পারে। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (RBI) গভর্নর সঞ্জয় মালহোত্রা সম্প্রতি একটি সংবাদ সম্মেলনে ইঙ্গিত দিয়েছেন যে, UPI লেনদেনের খরচ শেষ পর্যন্ত কাউকে না কাউকে বহন করতে হবে।