কানাডার একটি আদালত চ্যাড কলিভাসকে হত্যার দায়ে ট্যানার ফক্সকে আরও ১৫ বছরের কারাদণ্ড দিয়েছে। রিপুদমন সিং মালিকের খুনের জন্য ইতিমধ্যেই যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করছেন এই কন্টাক্ট কিলার।
কানাডার ব্রিটিশ কলাম্বিয়াতে চ্যাড কলিভাসকে হত্যার দায়ে ট্যানার ফক্সকে অতিরিক্ত ১৫ বছরের কারাদণ্ড দিয়েছে একটি আদালত। ২৫ বছর বয়সী এই কন্টাক্ট কিলার ইতিমধ্যেই শিখ ব্যবসায়ী রিপুদমন সিং মালিককে হত্যার অপরাধে যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করছেন।
পুলিশের রিপোর্ট অনুযায়ী, ২০২২ সালের ২১ মার্চ অ্যাবটসবোর্ডে চ্যাড কলিভাসের মৃতদেহ পাওয়া যায়। এই ঘটনায় ট্যানার ফক্স অপরাধ স্বীকার করেছেন। এর আগে, মালিককে হত্যার অপরাধে ২০২৫ সালে তাকে ২০ বছরের প্যারোলবিহীন যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল।