প্যারিসের রাস্তায় দুই হাতে বড় ছুরি নিয়ে তিন নারীকে লক্ষ্য করে হামলা চালায় এক ব্যক্তি। এই হামলায় এক গর্ভবতী নারীসহ তিন জন আহত হয়েছেন।
ফরাসি পুলিশের কাছে প্যারিসের রাস্তায় এক ভয়াবহ হামলার ভিডিও ফুটেজ পাওয়া গেছে। এক ব্যক্তি দুই হাতে দুটি বড় ছুরি নিয়ে পথচারী তিন নারীকে লক্ষ্য করে এলোপাথাড়ি আঘাত করতে শুরু করেন।
এই নৃশংস হামলার শিকার তিন নারীর মধ্যে একজন গর্ভবতী মহিলা। পুলিশ অভিযুক্ত ব্যক্তিকে দ্রুত গ্রেপ্তার করেছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, হামলাকারী নিজেকে মানসিকভাবে অস্থির বলে দাবি করেছে এবং তাকে সাইকিয়াট্রিক ওয়ার্ডে পাঠানো হয়েছে।