নিউ ইয়র্কের একটি আদালত লেখক সালমান রুশদিকে হামলার ঘটনায় হামলাকারী হাদি মাতারকে অতিরিক্ত 'সন্ত্রাসবাদ' অভিযোগে দোষী সাব্যস্ত করেছে। বর্তমানে তিনি ২৫ বছরের কারাদণ্ড ভোগ করছেন, তবে নতুন এই অপরাধের জন্য তার যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে।

নিউ ইয়র্কে ঔপন্যাসিক সালমান রুশদিকে হত্যার প্রচেষ্টার জন্য ইতিমধ্যে কারাদণ্ড ভোগ করা ২৮ বছর বয়সী হাদি মাতারকে ফেডারেল 'সন্ত্রাসবাদ' অভিযোগে দোষী সাব্যস্ত করেছে একটি নিউ ইয়র্ক জুরি। বুধবার দুই ঘণ্টার আলোচনার পর জুরি তাকে লেবাননের হিজবুল্লাহকে বস্তুগত সহায়তা প্রদানের প্রচেষ্টাসহ সমস্ত অভিযোগে দোষী সাব্যস্ত করে।

২০২২ সালে নিউ ইয়র্কে একটি অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় হাদি মাতার ছুরি দিয়ে রুশদিকে আক্রমণ করেছিলেন, যার ফলে লেখক আংশিক দৃষ্টিশক্তি হারান। প্রসিকিউটররা যুক্তি দিয়েছেন যে, মাতার ১৯৮৯ সালে ইরানের তৎকালীন আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির দেওয়া ফতোয়া দ্বারা অনুপ্রাণিত ছিলেন। আদালতের প্রমাণে দেখা গেছে যে, মাতার মেসেজিং অ্যাপের মাধ্যমে এই ফতোয়া নিয়ে আলোচনা করেছিলেন।