মধ্যপ্রদেশে ৮ বছরের এক স্কুলছাত্রীকে ধর্ষণ ও খুনের ঘটনায় এক ২২ বছর বয়সী অভিযুক্তকে পুলিশ গ্রেফতার করেছে। বুধবার স্কুলের লাঞ্চ ব্রেকে এই নৃশংস ঘটনাটি ঘটে।

পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ব্যক্তি বুধবার স্কুলের লাঞ্চ ব্রকের সময় মেয়েটির কাছে যায়। সে মেয়েটিকে জানায় যে তার বাবা তাকে বাড়িতে ডেকেছেন এবং তাকে সঙ্গে আসতে বলে।

এরপর অভিযুক্ত ব্যক্তি মেয়েটিকে প্রলুব্ধ করে এবং অত্যন্ত নৃশংসভাবে তাকে ধর্ষণ ও হত্যা করে। পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়ে অভিযুক্তকে গ্রেফতার করেছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে।