গুজরাটে ধর্ম সিং নামে এক নিরাপত্তা রক্ষীর বিরুদ্ধে ২৩ বছর বয়সী এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। অভিযুক্ত ব্যক্তি লিফটে করে নারীকে ছাদে নিয়ে গিয়ে এই ঘৃণ্য কাজ করেছে।
অভিযুক্ত নিরাপত্তা রক্ষী ধর্ম সিং ওই নারীকে জোরপূর্বক ধরে যৌন সম্পর্কের দাবি জানান। নারীটি যখন এই প্রস্তাব প্রত্যাখ্যান করেন, তখন অভিযুক্ত তাকে আক্রমণ করে।
পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত ব্যক্তি ওই নারীর গলায় তার পেঁচিয়ে তাকে বিবশ করে এবং ধর্ষণের শিকার করে। ঘটনার ৯০ মিনিট পর সে পুনরায় নিচে ফিরে আসে।