কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে ১৮ কেজি থাই গাঁজা সহ দুই ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে নেপাল পুলিশ। পাঞ্জাবের বাসিন্দা এই দুষ্কৃতীরা থাইল্যান্ড থেকে আসা ফ্লাইটে করে নেপালে পা রেখেছিল।
নেপাল পুলিশের মাদকবিরোধী ব্যুরোর একটি দল মঙ্গলবার সন্ধ্যায় ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরের অ্যারাইভাল এরিয়া থেকে সঞ্জীব কুমার (৩৬) এবং রবি কুমার (২৬)-কে গ্রেপ্তার করেছে। পাঞ্জাবের বাসিন্দা এই দুই ব্যক্তি থাইল্যান্ড থেকে হংকং হয়ে ক্যাথে প্যাসিফিক ফ্লাইটে কাঠমান্ডু এসেছিলেন।
পুলিশ জানিয়েছে, আগত যাত্রীদের তল্লাশি শুরু করলে অভিযুক্তরা পালানোর চেষ্টা করেন, কিন্তু নিরাপত্তা কর্মীরা তাদের ধরে ফেলেন। তাদের কাছ থেকে ১৮ কেজি থাই গাঁজা, দুটি মোবাইল ফোন, দুটি পাসপোর্ট এবং চারটি ব্যাগ জব্দ করা হয়েছে।