বিজয়ওয়াড়ায় ১৫ লক্ষ টাকা ঘুষের বিনিময়ে কাজ করার জন্য রেলওয়ে সিনিয়র সেকশন ইঞ্জিনিয়ারকে সিবিআই গ্রেফতার করেছে। এই অভিযানে ইঞ্জিনিয়ার বাপিরাজু এবং একজন বেসরকারি ব্যক্তিকেও আটক করা হয়েছে।

অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়ায় এক চাঞ্চল্যকর দুর্নীতিকাণ্ডে রেলওয়ে সিনিয়র সেকশন ইঞ্জিনিয়ার বাপিরাজুকে সিবিআই গ্রেফতার করেছে। অভিযোগ উঠেছে যে, অটোমেটিক ব্লক সিগন্যালিং সংক্রান্ত কাজের জন্য তিনি ১৫ লক্ষ টাকা ঘুষ দাবি করেছিলেন।

সিবিআই কর্মকর্তাদের কাছে এই বিষয়ে অভিযোগ জানানো হলে, তারা একটি ফাঁদ পেতে বাপিরাজুকে হাতেনাতে ধরে ফেলেন। এই অভিযানে বাপিরাজুর পাশাপাশি শ্রীচন্দন নামক এক বেসরকারি ব্যক্তিকেও গ্রেপ্তার করা হয়েছে।