উত্তরপ্রদেশের আম্বেদকরনগরে একজন আইপিএস অফিসারের বৃদ্ধা মা খুন হয়েছেন। তাঁর বাড়ি থেকে গয়না লুট করা হয়েছে।
উত্তরপ্রদেশের আম্বেদকরনগরের রুধা ধামরুয়া গ্রামে এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। নিহত ইন্দ্রাবতী নামে ওই বৃদ্ধা বাড়িতে একাই থাকতেন।
পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।