চিপ নির্মাতাদের প্রতি আগ্রহ কমে যাওয়ায় দক্ষিণ কোরিয়ার শেয়ার বাজার বা কোসপিতে (KOSPI) ব্যাপক পতন দেখা দিয়েছে। টানা দুই দিন ধরে বাজারে এই ধস অব্যাহত রয়েছে, যার ফলে বিপুল পরিমাণ মূলধন হারিয়েছেন বিনিয়োগকারীরা।

দক্ষিণ কোরিয়ার শেয়ার বাজারে টানা দ্বিতীয় দিনের মতো বড় পতন দেখা দিয়েছে, যার ফলে সিউলের ইক্যুইটি বাজার প্রায় ২.১৮ ট্রিলিয়ন ডলারের মূল্য হারিয়েছে। মঙ্গলবার শুরু হওয়া এই পতন বুধবারও অব্যাহত ছিল, যা বাজারকে রেকর্ড ভাঙা মাসিক পতনের দিকে নিয়ে যাচ্ছে।

আগে এআই (AI) বিনিয়োগের কারণে চিপ প্রস্তুতকারক কোম্পানিগুলোর ব্যাপক বৃদ্ধি দেখা গেলেও, বর্তমানে তাদের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ কমে যাওয়ায় এই অস্থিরতা তৈরি হয়েছে। কোস্পি সূচকটি দিনের এক পর্যায়ে ১২.৬ শতাংশ পর্যন্ত পড়ে গিয়েছিল। এই পরিস্থিতির প্রেক্ষিতে দক্ষিণ কোরিয়ার অর্থমন্ত্রী কু ইউন-চোল একক-স্টক লেভারেজড ইটিএফ (ETF) প্রবর্তনের জন্য ক্ষমা চেয়েছেন এবং বাজার স্থিতিশীল করার জন্য নতুন পদক্ষেপের কথা জানিয়েছেন।