টেইলর সুইফট এবং ট্র্যাভিস কেলসির বিয়ের আমন্ত্রনপত্র থেকে শুরু করে অনুষ্ঠানের স্থান প্রকাশ পর্যন্ত প্রতিটি পদক্ষেপে ছিল কঠোর নিরাপত্তা ব্যবস্থা। অতিথিদের গোপনীয়তা রক্ষার জন্য বিশেষ ডিজিটাল প্রোটোকল ব্যবহার করা হয়েছিল।
টেইলর সুইফট এবং ট্র্যাভিস কেলসির বিয়ে নিয়ে সম্প্রতি অনেক তথ্য সামনে আসছে। একজন অতিথি জানিয়েছেন যে, তাঁদের বিয়ের আমন্ত্রন প্রক্রিয়া ছিল অত্যন্ত সুরক্ষিত। আমন্ত্রনপত্রটি প্রথমে একটি টেক্সট মেসেজের মাধ্যমে পাঠানো হয়েছিল এবং এর পরেই শুরু হয় মাল্টি-ফ্যাক্টর অথেন্টিকেশন ও এনডিএ (NDA) স্বাক্ষরের মতো কঠোর নিরাপত্তা ধাপ।
ডিজিটাল আমন্ত্রনপত্রটিতে জলছাপ (watermark) ব্যবহার করা হয়েছিল যাতে কেউ স্ক্রিনশট নিয়ে তথ্য ফাঁস করতে না পারে। এমনকি বিয়ের সঠিক স্থানটি জানানো হয়েছিল অনুষ্ঠানের দিন ভোর ৪টেয়। ম্যাডিসন স্কয়ার গার্ডেনে আয়োজিত এই জমকালো অনুষ্ঠানে অভিনেতা অ্যাডাম স্যান্ডলার বিবাহ সম্পন্নকারী হিসেবে উপস্থিত ছিলেন।