অস্কার বিজয়ী অভিনেত্রী জুলিয়া রবার্টস ১৯৯৫ সাল থেকে হলিউডের ঝলমলে জীবন ছেড়ে নিউ মেক্সিকোর একটি খামারে বসবাস করছেন। তিনি কেন লস অ্যাঞ্জেলেসের পরিবর্তে একটি শান্ত জীবন বেছে নিলেন, তা সম্প্রতি প্রকাশ করেছেন।

নব্বই দশকের ক্লাসিক সিনেমাগুলোর জন্য পরিচিত অস্কারজয়ী অভিনেত্রী জুলিয়া রবার্টস দীর্ঘ সময় ধরে হলিউডের জাঁকজমক থেকে দূরে নিউ মেক্সিকোর তাওস-এ একটি ৩২ একর খামারে বসবাস করছেন। লস অ্যাঞ্জেলেসের ব্যস্ততা এবং শোবিজ জগতের কৃত্রিমতা থেকে দূরে থাকতেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছিলেন।

ওপরা উইনফ্রির সাথে এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন যে, লস অ্যাঞ্জেলেস সম্পূর্ণভাবে শোবিজ কেন্দ্রিত একটি শহর এবং তিনি নিজেকে একজন ' terrible celebrity' বা খুব একটা ভালো সেলিব্রিটি মনে করেন না। বর্তমানে তিনি তার স্বামী ড্যানি মোডারের সাথে এবং তিন সন্তানের সাথে একটি সাধারণ ও শান্তিপূর্ণ জীবন অতিবাহিত করছেন।

রবার্টস জানান যে, তার কাছে অভিনয় বা খ্যাতি নয়, বরং তার পরিবারই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তিনি তার সন্তানদের প্রচারের আলো থেকে দূরে বড় করতে পছন্দ করেন এবং দিনের শেষে পরিবারের কাছে ফিরে আসাই তার কাছে সবচেয়ে বড় সাফল্য।