ভারতীয় বাঁহাতি পেসার অর্শদীপ সিং এবং অভিনেত্রী সামরিন কৌরের সম্পর্কের গুঞ্জন তুঙ্গে। অর্শদীপ সিংয়ের সাম্প্রতিক একটি সোশ্যাল মিডিয়া পোস্ট এই জল্পনাকে আরও উসকে দিয়েছে।
ভারতীয় দলের বাঁহাতি পেসার অর্শদীপ সিং বর্তমানে অভিনেত্রী সামরিন কৌরের সাথে যুক্তরাজ্যে একটি সংক্ষিপ্ত ছুটি কাটাচ্ছেন।
সম্প্রতি তার একটি সোশ্যাল মিডিয়া পোস্ট ভক্তদের মধ্যে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। এই পোস্টটি সামরিন কৌরের সাথে তার সম্পর্কের বিষয়ে একটি বড় ইঙ্গিত বলে মনে করা হচ্ছে।