কিছুদিন আগে জেন-জি প্রজন্মকে 'গটার জেনারেশন' বলে আক্রমণ করা বিজেপি সাংসদ ও অভিনেত্রী কঙ্গনা রানাউত এখন তাদের ভারতের শক্তি হিসেবে অভিহিত করছেন।

সম্প্রতি জেন-জি (Gen Z) প্রজন্মকে তীব্র সমালোচনা করার পর কঙ্গনা রানাউত তাদের প্রতি সুর নরম করেছেন। এর আগে তিনি আন্দোলনকারী তরুণদের 'গটার জেনারেশন' বলে আক্রমণ করেছিলেন এবং তাদের ওপর পশ্চিমা সংস্কৃতি অনুসরণের অভিযোগ তুলেছিলেন।

তবে এখন তিনি জেন-জি প্রজন্মকে ভারতের সবচেয়ে বড় শক্তি এবং দেশের সংস্কৃতি ও পরিচয়ের অ্যাম্বাসেডর হিসেবে বর্ণনা করেছেন। একটি সংবাদ সংস্থার সাথে কথা বলার সময় তিনি বলেন যে, দেশের তরুণরা আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যকে গ্রহণ করছে, যা অত্যন্ত আনন্দের বিষয়।