তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি. জোসেফ বিজয়ের স্ত্রী সঙ্গীতা হঠাৎ করেই তার বিবাহবিচ্ছেদের আবেদন প্রত্যাহার করে নিয়েছেন। চেঙ্গালপট্টু আদালত এই মামলাটি নিষ্পত্তি করে দিয়েছে।

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি. জোসেফ বিজয় এবং তার স্ত্রী সঙ্গীতার বিবাহবিচ্ছেদের মামলায় এক নাটকীয় মোড় এসেছে। দীর্ঘদিনের বিচ্ছেদের জল্পনার পর, সঙ্গীতা চেঙ্গালপট্টু জেলা আদালতে দায়ের করা তার বিবাহবিচ্ছেদের আবেদনটি প্রত্যাহার করে নিয়েছেন। এর ফলে আদালত মামলাটি পুরোপুরি বন্ধ করে দিয়েছে।

৭ আগস্ট শুনানির সময় সঙ্গীতা ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে আদালতে উপস্থিত হন এবং মামলাটি আর এগিয়ে না নেওয়ার কারণ জানান। জানা গেছে, ২০২২ সালের ফেব্রুয়ারিতে সঙ্গীতা স্পেশাল ম্যারেজ অ্যাক্টের অধীনে এই মামলাটি করেছিলেন। তবে সাম্প্রতিক এই সিদ্ধান্তে দম্পতি আবার এক হতে পারেন বলে ধারণা করা হচ্ছে।