জনপ্রিয় শো 'ক্রাইম পেট্রোলের' হোস্ট হিসেবে এখন থেকে দেখা যাবে বলিউড সুপারস্টার অজয় দেবগনকে। অনুপ সোনির পরিবর্তে তিনি এখন দর্শকদের অপরাধ সম্পর্কে সতর্ক করবেন।
বলিউডের জনপ্রিয় অভিনেতা অজয় দেবগন এবার টেলিভিশন পর্দায় অপরাধের রহস্য উন্মোচন করবেন। তিনি জনপ্রিয় ক্রাইম শো 'ক্রাইম পেট্রোলের' নতুন হোস্ট হিসেবে নিযুক্ত হয়েছেন, যেখানে তিনি তার গম্ভীর কণ্ঠে দর্শকদের অপরাধ সম্পর্কে সচেতন করবেন।
সূত্রের খবর অনুযায়ী, অজয় দেবগন ইতিমধ্যেই শো-টির ১৫টি এপিসোড শুট করেছেন। অনুপ সোনির দীর্ঘ সময়ের পর এই পরিবর্তন দর্শকদের মধ্যে ব্যাপক উত্তেজনা সৃষ্টি করেছে এবং সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই এই খবর ভাইরাল হয়ে গেছে।