অভিনেত্রী নয়নতারা প্রকাশ করেছেন যে, অনেক তারকা থাকায় তিনি শুরুতে 'টক্সিক' সিনেমার প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন। তবে গল্পের গভীরতা দেখে তার সিদ্ধান্ত বদলে যায়।

সম্প্রতি 'টক্সিক' সিনেমার ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে অভিনেত্রী নয়নতারা জানান যে, পরিচালক গীতু মোহনের প্রস্তাব প্রথম শুনতেই তিনি আগ্রহী ছিলেন না। ছবিতে অনেক বড় তারকা থাকায় তিনি কিছুটা দ্বিধায় ছিলেন এবং প্রথমে সিনেমাটি করতে অস্বীকার করেছিলেন।

তবে গীতু যখন তাকে বিস্তারিত গল্পটি শোনান, তখন তার দৃষ্টিভঙ্গি পুরোপুরি বদলে যায়। নয়নতারা আরও বলেন যে, অভিনেতা যশ এই সিনেমার জন্য তার ব্যক্তিগত জীবন এবং সময়ের অনেক ত্যাগ স্বীকার করেছেন। এই সিনেমার মাধ্যমে একটি অসাধারণ গল্প বলার প্রচেষ্টা করা হয়েছে।