মেলবোর্নের ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে (IFFM) অভিনয়ের জন্য বিশেষ সম্মান পেলেন রানি মুখার্জি। লা ট্রোবে ইউনিভার্সিটি তাকে 'অনারারি ডক্টর অফ লেটার্স' উপাধিতে ভূষিত করেছে।
মেলবোর্নের ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল (IFFM)-এ অভিনয়ের জন্য বিশেষ সম্মানে ভূষিত হয়েছেন বলিউড অভিনেত্রী রানি মুখার্জি। অস্ট্রেলিয়ার লা ট্রোবে ইউনিভার্সিটি তাকে 'অনারারি ডক্টর অফ লেটার্স' (D.Litt.) উপাধিতে সম্মানিত করেছে। এই সম্মাননা পাওয়ার মুহূর্তে রানি অত্যন্ত আবেগপ্রবণ হয়ে পড়েন এবং তার চোখে জল এসে যায়।
শাহরুখ খানের পর লা ট্রোবে ইউনিভার্সিটির সর্বোচ্চ সম্মান পাওয়া রানি দ্বিতীয় ভারতীয় চলচ্চিত্র ব্যক্তিত্ব। প্রায় তিন দশকের চলচ্চিত্র ক্যারিয়ারে সামাজিক ন্যায়বিচার, নারী অধিকার এবং প্রান্তিক জনগোষ্ঠীর পক্ষে লড়াই করার জন্য এই সম্মান দেওয়া হয়েছে। রানি তার এই সাফল্যকে তার মেয়ে আদিরার উদ্দেশ্যে উৎসর্গ করেন এবং আবেগাপ্লুত হয়ে বলেন, 'আই লাভ ইউ আদীরা'।