চলচ্চিত্র নির্মাতা অনুরাগ কশ্যপ তাঁর চেয়ে ২০ বছরের ছোট এক তরুণীর সঙ্গে সম্পর্কে রয়েছেন। এই খবরটি বর্তমানে বিনোদন জগতে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।
৫৩ বছর বয়সী চলচ্চিত্র নির্মাতা অনুরাগ কশ্যপ তাঁর চেয়ে ২০ বছরের ছোট এক তরুণীর সঙ্গে ডেটিং করছেন বলে জানা গেছে। তাঁর এক মেয়ের জনক অনুরাগ এই সম্পর্ক নিয়ে সম্প্রতি মুখ খুলেছেন।
অনুরাগ জানিয়েছেন যে, তিনি প্রথমে তাঁর প্রেমিকাকে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন। তবে বই, চলচ্চিত্র এবং উৎসবের প্রতি তাঁদের অভিন্ন আগ্রহের কারণে তাঁরা একে অপরের কাছাকাছি চলে আসেন।