ওমানের উপকূলে একটি বড় ধরনের পরিবেশ বিপর্যয় ঘটার আশঙ্কা দেখা দিয়েছে। একটি আটকে পড়া তেলবাহী জাহাজ থেকে নিষিদ্ধ রুশ অপরিশোধিত তেল চুঁইয়ে পড়ছে।

ওমানের একটি সংরক্ষিত সামুদ্রিক এলাকায় একটি আটকে পড়া তেলবাহী জাহাজ থেকে বিপুল পরিমাণ রুশ অপরিশোধিত তেল চুঁইয়ে পড়ছে। আকাশ থেকে নেওয়া নতুন ভিডিওতে এই তেলের নিঃসরণের ভয়াবহতা স্পষ্ট হয়ে উঠেছে।

এই ট্যাঙ্কারে প্রায় ১০ লক্ষ ব্যারেল তেল রয়েছে এবং এর ফলে প্রায় ২,০০০ বর্গকিলোমিটার এলাকা জুড়ে তেলের আস্তরণ বা 'অয়েল স্লিক' তৈরি হয়েছে, যা সামুদ্রিক পরিবেশের জন্য চরম হুমকিস্বরূপ।