হায়দ্রাবাদ-ফাস্ট (H-FAST) গত ৫ মাসে বিপুল পরিমাণ ভেজাল মশলা, নকল পনির এবং নিম্নমানের খাদ্যসামগ্রী বাজেয়াপ্ত করেছে। প্রায় ২৪৬ টন খাদ্যে অনিয়ম ধরা পড়েছে।

হায়দ্রাবাদ-ফুড অ্যাডাল্টারেশন সার্ভিল্যান্স টিম (H-FAST) এবং হায়দ্রাবাদ পুলিশ কমিশনারের টাস্ক ফোর্স গত ১৪০ দিনে ৬৫৯টি অভিযান চালিয়ে প্রায় ২৪৬ টন ভেজাল খাদ্যসামগ্রী বাজেয়াপ্ত করেছে। এই অভিযানে পনিরের নামে কৃত্রিম রাসায়নিক মিশ্রিত পনির, ভেজাল চা পাউডার, নিম্নমানের নারকেল পাউডার এবং পচে যাওয়া খাবার ব্যবহারের মতো ভয়াবহ কারচুপি ধরা পড়েছে।

তদন্তে জানা গেছে, অনেক ক্ষেত্রে দুধ ছাড়াই ইউরিয়া এবং পাম অয়েল ব্যবহার করে নকল পনির তৈরি করা হচ্ছিল। এছাড়াও, রাসায়নিক ব্যবহার করে কৃত্রিমভাবে পাকানো ফল এবং ভেজাল আচার ও মশলাও উদ্ধার করা হয়েছে। মোট ২0২টি এফআইআর দায়ের করা হয়েছে এবং আরও অনেক মামলা জিএইচএমসি (GHMC) খাদ্য সুরক্ষা কর্মকর্তাদের হাতে হস্তান্তর করা হয়েছে।