প্রতিকূল আবহাওয়ার কারণে স্থগিত থাকার পর অমরনাথ যাত্রা পুনরায় শুরু হয়েছে। এই যাত্রা আগামী ২৮ আগস্ট শেষ হওয়ার কথা রয়েছে।

জম্মু ও কাশ্মীরে টানা বৃষ্টি এবং প্রতিকূল আবহাওয়ার কারণে গত ১৯ জুলাই সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে অমরনাথ যাত্রা স্থগিত করা হয়েছিল।

দীর্ঘ ৬ দিন পর পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় যাত্রা আবার শুরু হয়েছে। জম্মু বেস ক্যাম্প থেকে প্রায় ৬,০০০ তীর্থযাত্রী যাত্রা শুরু করেছেন।