খুশকি একটি সাধারণ সমস্যা যা মাথার ত্বকে চুলকানি সৃষ্টি করে। চিকিৎসকদের মতে, খুশকি সরাসরি চুল পড়া বা টাক হওয়ার কারণ না হলেও, চুলকানির কারণে চুলের গোড়া ক্ষতিগ্রস্ত হতে পারে।

ভিডিও লোড হচ্ছে...

খুশকি একটি সাধারণ সমস্যা যার ফলে মাথার ত্বকে সাদাটে স্তর বা পপড়ি জমে এবং চুলকানি হয়। চিকিৎসকদের মতে, খুশকি সরাসরি চুল পড়ার প্রধান কারণ নয়, তবে চুলকানির ফলে অতিরিক্ত চুলকানোর কারণে চুলের গোড়া বা ফলিকল ক্ষতিগ্রস্ত হতে পারে, যা চুল পড়ার কারণ হয়ে দাঁড়ায়। এছাড়া যাদের অ্যান্ড্রোজেনিক অ্যালোপেসিয়া রয়েছে, তাদের ক্ষেত্রে খুশকি চুল পড়ার সমস্যাকে আরও বাড়িয়ে দিতে পারে।

খুশকি প্রতিরোধ করতে হলে চুলকানি কমানো এবং সঠিক কারণ খুঁজে বের করা জরুরি। অনেক সময় মেলাসিজিয়া নামক ছত্রাকের কারণে খুশকি হতে পারে। চিকিৎসকরা পিরিথিয়ন জিংক, স্যালিসিলিক অ্যাসিড বা কেটোকোনাজল সমৃদ্ধ মেডিক্টেড শ্যাম্পু ব্যবহারের পরামর্শ দেন। তবে শ্যাম্পু ব্যবহারের পাশাপাশি স্ক্যাল্প হাইড্রেটেড রাখতে কন্ডিশনার ব্যবহার করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।