আগামী দুই বছরে পর্যায়ক্রমে এই চারটি ব্রিজ সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে।

মুম্বাইয়ের যানজট সমস্যা কমাতে ব্রিটিশ আমলের পুরনো ব্রিজগুলোকে বিদায় জানানো হচ্ছে। শহরের পরিকাঠামো উন্নত করতে এবং যানবাহনের চলাচল সহজ করতে ৪টি নতুন ওভারব্রিজ তৈরির পরিকল্পনা করা হয়েছে।

এই প্রকল্পের একটি উল্লেখযোগ্য অংশ হলো ১১২ বছরের পুরনো এলফিনস্টোন ব্রিজের পরিবর্তে মুম্বাইয়ের প্রথম ডাবল-ডেকার রোড ওভারব্রিজ নির্মাণ করা।