দক্ষিণ চীন সাগরের বিতর্কিত স্করবারো শোল সংলগ্ন এলাকায় চীন ও ফিলিপাইনের কোস্টগার্ডের জাহাজের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় চীনের কোস্টগার্ড জলকামান ব্যবহার করেছে।
দক্ষিণ চীন সাগরের বিতর্কিত স্করবারো শোল সংলগ্ন এলাকায় চীন ও ফিলিপাইনের কোস্টগার্ডের জাহাজের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যে চীনের কোস্টগার্ডের একটি জাহাজ ফিলিপাইনের সরকারি নৌকার ওপর জলকামান নিক্ষেপ করেছে।
দক্ষিণ চীন সাগরে এই ধরনের সংঘর্ষের ঘটনা সাম্প্রতিক সময়ে বারবার ঘটছে, যা এই অঞ্চলের ভূ-রাজনৈতিক উত্তেজনা আরও বাড়িয়ে দিচ্ছে।