তাইওয়ানকে ঘিরে একটি 'ড্রোন নরক' বা ড্রোন অবরুদ্ধ এলাকা তৈরির পরিকল্পনা করা হচ্ছে। এর মাধ্যমে সম্ভাব্য চীনা আক্রমণ প্রতিহত করার চেষ্টা করা হবে।

তাইওয়ানের এই নতুন প্রতিরক্ষা পরিকল্পনার মূল লক্ষ্য হলো ড্রোন প্রযুক্তি ব্যবহার করে চীনা বাহিনীর অবস্থান শনাক্ত করা এবং তাদের গতিবিধি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা।

চীনা বাহিনী দ্বীপটিতে কোনো শক্তিশালী অবস্থান বা পদচিহ্ন তৈরি করার আগেই তাদের ওপর ড্রোন হামলা চালানোর মাধ্যমে আক্রমণ প্রতিহত করার কৌশল গ্রহণ করা হয়েছে।