গুগল জরিমানার বিষয়ে ইউরোপীয় ইউনিয়নকে ট্রাম্প তীব্র হুঁশিয়ারি দিয়েছেন। তিনি জানিয়েছেন যে এই অনৈতিক আচরণের জন্য ইউরোপীয় ইউনিয়নকে বড় মূল্য দিতে হবে।

ট্রাম্প তার 'ট্রুথ সোশ্যাল' প্ল্যাটফর্মে একটি পোস্টে জানিয়েছেন যে, ইউরোপীয় ইউনিয়ন এই অবৈধ এবং অনৈতিক আচরণের জন্য একটি 'বিরাট মূল্য' প্রদান করবে। তিনি দাবি করেছেন যে এই বিষয়ে তিনি বারবার সতর্ক করেছিলেন।

তিনি আরও জানিয়েছেন যে, যত দ্রুত সম্ভব ইউরোপীয় ইউনিয়নের ওপর একটি 'উল্লেখযোগ্য শুল্ক' বা ট্যারিফ আরোপ করা হবে।