দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাপানের সবচেয়ে বড় গোয়েন্দা সংস্কারের পথে হাঁটছে দেশটি। চীনের ক্রমবর্ধমান প্রভাব মোকাবিলা করতে টোকিও এখন নিজস্ব আধুনিক গোয়েন্দা নেটওয়ার্ক তৈরির উদ্যোগ নিয়েছে।

দ্য ওয়াশিংটন পোস্টের একটি প্রতিবেদন অনুযায়ী, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাপানের সবচেয়ে বড় গোয়েন্দা সংস্কারের পদক্ষেপ গ্রহণ করছে দেশটির সরকার। টোকিও এখন নিজস্ব একটি আধুনিক গোয়েন্দা নেটওয়ার্ক বা স্পাই নেটওয়ার্ক গড়ে তোলার কাজ শুরু করেছে।

এই পদক্ষেপটি কয়েক দশকের যুদ্ধোত্তর সতর্কতার নীতি থেকে একটি নাটকীয় বিচ্যুতি হিসেবে দেখা হচ্ছে। মূলত চীনের ক্রমবর্ধমান সামরিক ও রাজনৈতিক প্রভাব মোকাবিলা করতেই জাপান এই সিদ্ধান্ত নিয়েছে বলে ধারণা করা হচ্ছে।