মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালীতে জাহাজের ক্ষতিপূরণ হিসেবে ইরানের জব্দ করা সম্পদ ব্যবহারের ঘোষণা দিয়েছেন, যার তীব্র সমালোচনা করেছে তেহরান। ইরান এই পদক্ষেপকে একটি বিপজ্জনক ও উস্কানিমূলক ঘটনা হিসেবে অভিহিত করেছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন যে, হরমুজ প্রণালীতে জাহাজ বা কার্গোর যে কোনো ক্ষতির ক্ষতিপূরণ হিসেবে আমেরিকার নিয়ন্ত্রণে থাকা ইরানের জব্দ করা সম্পদ ব্যবহার করা হবে। ট্রাম্পের এই মন্তব্যটি ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনার আগুনে আরও ঘি ঢেলে দিয়েছে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ট্রাম্পের এই পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, কোনো দেশের সম্পদ অন্য কোনো অসংলগ্ন দাবির জন্য বাজেয়াপ্ত করা একটি উস্কানিমূলক নজির। তিনি সতর্ক করেছেন যে, যদি সরকারগুলো সম্পদ বাজেয়াপ্ত করার বিষয়টিকে স্বাভাবিক করে তোলে, তবে ভবিষ্যতে কারোর সম্পদই নিরাপদ থাকবে না।