সিন্ধু জল চুক্তি নিয়ে পাকিস্তানের আচরণের সমালোচনা করে ভারতের রাষ্ট্রদূত বিনয় কোয়াত্রা সাফ জানিয়েছেন যে, সন্ত্রাসবাদ এবং আলোচনা একসঙ্গে চলতে পারে না। তিনি বলেন, পহেলগামে জঙ্গি হামলার পাল্টা জবাব হিসেবেই ভারত এই পদক্ষেপ নিয়েছে।
আমেরিকায় নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত বিনয় কোয়াত্রা সিন্ধু জল চুক্তি (IWT) নিয়ে পাকিস্তানের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন। তিনি জানিয়েছেন, ১৯৬০ সালের এই চুক্তির মূল ভিত্তি ছিল বন্ধুত্ব ও সদিচ্ছা, কিন্তু পাকিস্তান গত অর্ধশতাব্দী ধরে সেই বন্ধুত্বের মনোভাব নষ্ট করেছে। পহেলগামে হওয়া মারাত্মক জঙ্গি হামলার প্রেক্ষিতেই ভারত এই চুক্তির বিষয়ে কঠোর সিদ্ধান্ত নিয়েছে বলে তিনি উল্লেখ করেন।
কোয়াত্রা আরও বলেন যে, সন্ত্রাসবাদ এবং বাণিজ্য বা জল চুক্তি একসঙ্গে চলতে পারে না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অবস্থান স্পষ্ট যে, রক্ত এবং জল একই সাথে প্রবাহিত হতে পারে না। পাকিস্তান তাদের অভ্যন্তরীণ সমস্যা থেকে নজর ঘোরাতে ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিচ্ছে, যা একটি সাধারণ কৌশল মাত্র।