আফগানিস্তানে পাকিস্তান পরিচালিত হামলার ফলে বিপুল সংখ্যক বেসামরিক নাগরিকের মৃত্যু হয়েছে বলে জাতিসংঘের একটি রিপোর্টে দাবি করা হয়েছে। পাকিস্তান এই রিপোর্টকে 'দ্বিমুখী নীতি' আখ্যা দিয়ে প্রত্যাখ্যান করেছে।
জাতিসংঘের আফগানিস্তান মিশন (UNAMA) প্রকাশিত একটি সাম্প্রতিক প্রতিবেদনে দাবি করা হয়েছে যে, পাকিস্তানের সীমান্ত সংলগ্ন আফগানিস্তানে চালানো হামলায় কয়েকশ বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন। রিপোর্টটি এপ্রিল থেকে জুন মাসের মধ্যে ঘটে যাওয়া সহিংসতা এবং হতাহতের ঘটনাগুলি নথিভুক্ত করেছে।
তবে পাকিস্তানের সামরিক বাহিনী এই রিপোর্টের সমস্ত অভিযোগ অস্বীকার করেছে। পাকিস্তান এই রিপোর্টটিকে পক্ষপাতদুষ্ট বলে দাবি করেছে এবং জাতিসংঘকে 'দ্বিমুখী নীতি' অনুসরণের জন্য অভিযুক্ত করেছে।