মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি নির্বাচনী নির্বাহী আদেশ স্থগিত করেছেন ভারতীয় বংশোদ্ভূত ফেডারেল বিচারক ইন্দিরা তালওয়ানি। নির্বাচনের নিয়ম পরিবর্তনের এই প্রচেষ্টাকে আদালত অসাংবিধানিক বলে ঘোষণা করেছে।

আমেরিকার নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী এজেন্ডায় আদালতের পক্ষ থেকে বড় ধাক্কা এসেছে। ভারতীয় বংশোদ্ভূত ফেডারেল বিচারক ইন্দিরা তালওয়ানি ট্রাম্প প্রশাসনের একটি নির্বাহী আদেশের গুরুত্বপূর্ণ অংশ স্থগিত করে দিয়েছেন। এই আদেশের মাধ্যমে ভোটার তালিকা তৈরি এবং মেল-ইন ব্যালট ডেলিভারি সংক্রান্ত নতুন নিয়ম কার্যকর করার চেষ্টা করা হচ্ছিল।

বিচারক তালওয়ানি স্পষ্ট জানিয়েছেন যে, নির্বাচন নিয়ন্ত্রণ করার ক্ষমতা প্রেসিডেন্টের হাতে নেই, বরং সংবিধান অনুযায়ী তা রাজ্য এবং কংগ্রেসের অধীনে। ট্রাম্প প্রশাসন দাবি করেছে যে, অ-নাগরিকদের ভোটদান রোধ করতে এই পদক্ষেপ জরুরি, কিন্তু আদালত এটিকে আইনি ক্ষমতার বাইরে এবং অসাংবিধানিক বলে আখ্যা দিয়েছে।