আলাস্কার উপকূলে একটি ছোট নৌকা জ্বালানি ফুরিয়ে বিপদে পড়লে মার্ক জাকারবার্গের বিশাল ইয়টটি সাহায্যের ডাক উপেক্ষা করেছে বলে অভিযোগ উঠেছে। শেষ পর্যন্ত একটি পুরনো ট্যুরিস্ট নৌকাটি এসে সেই যাত্রীদের উদ্ধার করে।
মেটা প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গের ৩৮৭ ফুট দীর্ঘ বিলাসবহুল মেগা-ইয়ট 'লঞ্চপ্যাড' আলাস্কার উপকূলে একটি ছোট নৌকার সাহায্যের ডাক উপেক্ষা করেছে বলে জানা গেছে। কোস্ট গার্ডের তথ্য অনুযায়ী, গত সপ্তাহে পিটার্সবার্গ এবং জুনোর মধ্যে একটি ২১ ফুটের ছোট নৌকা জ্বালানি ফুরিয়ে মাঝসমুদ্রে আটকে পড়ে। জাকারবার্গের ইয়টটি সেই নৌকার খুব কাছে থাকলেও রেডিওতে সাহায্যের কোনো সাড়া দেয়নি।
অবশেষে 'ওয়াইল্ডারনেস লেগাসি' নামক একটি ৪২ বছরের পুরনো ট্যুরিস্ট নৌকাটি এসে সেই বিপন্ন নৌকাটিকে উদ্ধার করে। যাত্রীরা জানান, জাকারবার্গের ইয়টটি কাছে থাকা সত্ত্বেও তারা সাড়া না দেওয়ায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। জাকারবার্গের মুখপাত্র দাবি করেছেন যে, তাদের ক্রু অন্য চ্যানেলে রেডিও শুনছিল এবং যখন তারা বিষয়টি জানতে পারে, ততক্ষণে উদ্ধারকাজ শুরু হয়ে গিয়েছিল।