মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালী সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করায় ইরান তা সরাসরি প্রত্যাখ্যান করেছে। ইরান জানিয়েছে, নির্দিষ্ট শর্ত পূরণ না হওয়া পর্যন্ত প্রণালীটি অবাধ চলাচলের জন্য উন্মুক্ত করা হবে না।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালীর ওপর আমেরিকার পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে বলে পুনরায় দাবি করেছেন। তবে ইরান এই দাবিকে সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেছে। ইরান ও আমেরিকার মধ্যে যুদ্ধ পরিস্থিতি নিরসনে বিভিন্ন স্তরে আলোচনা চললেও এখনও কোনো স্থায়ী যুদ্ধবিরতি কার্যকর হয়নি।

ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান মোহসেন রেসাঈ জানিয়েছেন, আমেরিকা যতক্ষণ না সমস্ত শর্ত পূরণ করছে, ততক্ষণ হরমুজ প্রণালী সম্পূর্ণভাবে উন্মুক্ত করা হবে না। ইরান স্পষ্টভাবে জানিয়েছে যে, আমেরিকা যুদ্ধ ও অবরোধ বন্ধ করতে হবে এবং ইরানের আটকে থাকা সম্পদ মুক্ত করতে হবে।

রেসাঈ আরও যোগ করেন যে, লেবানন এবং গাজা সহ আঞ্চলিক যুদ্ধবিরতির বিষয়ে আমেরিকা সম্মত না হওয়া পর্যন্ত এই পরিস্থিতি বদলাবে না। মার্কিন কর্মকর্তাদের দাবি যে হরমুজ প্রণালী তাদের নিয়ন্ত্রণে রয়েছে, তা বাস্তবতাকে পরিবর্তন করতে পারবে না।