ছত্তিশগড়ের এক যুবক সাপ কামড়ানোর পর সেই সাপটিকেই গলায় জড়িয়ে ১৪ কিলোমিটার বাইক চালিয়ে হাসপাতালে পৌঁছেছেন। তিনি একজন পেশাদার স্নেক ক্যাচার ছিলেন।

ছত্তিশগড়ের কামকেড় জেলার পখানজুরে গ্রামের বাসিন্দা দেবজিৎ সরকার গত আট বছর ধরে পেশাদার স্নেক ক্যাচার হিসেবে কাজ করছেন। লোকালয়ে আসা সাপদের ধরে নিরাপদ স্থানে ছেড়ে দেওয়াই তাঁর কাজ। সম্প্রতি একটি সাপ ধরার চেষ্টা করার সময় সেটি তাঁকে কামড়ে দেয়।

সাপটি বিষাক্ত কি না তা পরীক্ষা করার জন্য তিনি সাপটিকে তাঁর গলায় জড়িয়ে বাইক চালিয়ে ১৪ কিলোমিটার দূরে হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকরা পরীক্ষা করে দেখেছেন যে সাপটি বিষাক্ত ছিল না। চিকিৎসক ডাঃ সঞ্জিত বৈষ্ণব জানিয়েছেন, সাপটি গলায় জড়িয়ে হাসপাতালে আনা অত্যন্ত ঝুঁকিপূর্ণ ছিল, কারণ সাপটি বিষাক্ত হলে পরিস্থিতি মারাত্মক হতে পারত। দেবজিৎ বর্তমানে সুস্থ আছেন।