ব্রিটিশ নৌবাহিনীর বিশেষ বাহিনীর ব্যবহৃত স্পাই ড্রোনগুলি গোপনে চিনে তথ্য পাঠাচ্ছিল বলে অভিযোগ উঠেছে। যদিও প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে যে কোনো সংবেদনশীল তথ্য ফাঁস হয়নি।

ব্রিটিশ নৌবাহিনীর এলিট স্পেশাল ফোর্সেস দ্বারা ব্যবহৃত স্পাই ড্রোনগুলি গোপনে চিনে তথ্য পাঠাচ্ছিল বলে একটি চাঞ্চল্যকর রিপোর্ট সামনে এসেছে। ড্রোনগুলোতে ব্যবহৃত কিছু যন্ত্রাংশ বা ক্যামেরা চিনে সংকেত পাঠাচ্ছিল বলে জানা গেছে।

তবে এই বিষয়ে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে যে, ড্রোনগুলোতে চীনা তৈরি যন্ত্রাংশ পাওয়া গেলেও কোনো সংবেদনশীল বা গোপনীয় তথ্য চিনে পাঠানো হয়নি। এই ঘটনাটি বর্তমানে প্রতিরক্ষা নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।