শৌর্য চক্র হলো শান্তিকালীন সময়ের তৃতীয় সর্বোচ্চ বীরত্বসূচক পুরস্কার। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু মোট ৭৮টি বীরত্বসূচক পুরস্কার অনুমোদন করেছেন।
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু মোট ৭৮টি বীরত্বসূচক পুরস্কার অনুমোদন করেছেন, যার মধ্যে ১৩টি মরণোত্তর প্রদান করা হয়েছে। এই পুরস্কারগুলির মধ্যে রয়েছে নয়টি কীর্তি চক্র, যার মধ্যে সাতটি মরণোত্তর।
এছাড়াও এই তালিকায় রয়েছে একটি বার টু শৌর্য চক্র, ১৯টি শৌর্য চক্র (যার মধ্যে একটি মরণোত্তর), সেনার মেডেলের পাঁচটি বার (বীরত্ব), ৩৬টি সেনা মেডেল (যার মধ্যে পাঁচটি মরণোত্তর), তিনটি নৌ সেনা মেডেল এবং পাঁচটি বায়ু সেনা মেডেল অন্তর্ভুক্ত রয়েছে।