একটি মাত্র ছোট নৌকায় ২৩০ জন অভিবাসীর ইংলিশ চ্যানেল পার হয়ে যুক্তরাজ্যে পৌঁছানো একটি নতুন রেকর্ড তৈরি করেছে। হোম অফিস এই ঘটনাকে মানব পাচারকারী চক্রের একটি বিপজ্জনক কৌশল হিসেবে বর্ণনা করেছে।

সোমবার ভোরে একটি ছোট নৌকায় ২৩০ জন যাত্রী নিয়ে যুক্তরাজ্যে পৌঁছানো হয়, যা একক নৌকায় সর্বোচ্চ সংখ্যক যাত্রীর রেকর্ড। এর আগে জুলাই মাসে ১৬৫ জনের রেকর্ড ছিল। হোম অফিসের একজন মুখপাত্র জানিয়েছেন, অপরাধী চক্রগুলো অযোগ্য নৌকায় অতিরিক্ত মানুষ ঠেলে দিয়ে জীবন ঝুঁকিতে ফেলছে।

চলতি বছর এখন পর্যন্ত ১৪,৮১৯ জন ইংলিশ চ্যানেল পার হয়েছেন, যা গত বছরের তুলনায় ৪৩% কম। তবে নৌকায় যাত্রীর গড় সংখ্যা ক্রমাগত বাড়ছে। ২০১৮ সালে যেখানে প্রতি নৌকায় গড়ে ৭ জন ছিলেন, গত বছর তা বেড়ে ৬২ জনে দাঁড়িয়েছে।