বেলুচিস্তানের স্বাধীনতা দিবস উদযাপনের দিন পাকিস্তান সেনা সদর দপ্তরে (GHQ) এক ভয়াবহ হামলা চালানো হয়েছে। এই ঘটনায় একজন সেনা সদস্য এবং একজন আক্রমণকারী নিহত হয়েছেন।
বেলুচিস্তানের স্বাধীনতা দিবস উদযাপনের দিনই পাকিস্তান সেনা সদর দপ্তরের মূল গেটের কাছে ভয়াবহ গুলিবর্ষণ চালানো হয়। এই অতর্কিত হামলায় পাকিস্তান সেনাবাহিনীর একজন জওয়ান এবং একজন আক্রমণকারী নিহত হয়েছেন বলে জানা গেছে।
রাওয়ালপিন্ডির বাসিন্দাদের মধ্যে এই ঘটনার পর চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। পাকিস্তান সেনাবাহিনীর প্রধান দুর্গ হিসেবে পরিচিত GHQ-তে এই হামলা দেশটির নিরাপত্তা ব্যবস্থার বড়সড় ব্যর্থতা হিসেবে দেখা হচ্ছে।