আগামী ১৫ আগস্টকে কেন্দ্র করে রাজধানী ঢাকায় সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মহানগর পুলিশ। সম্ভাব্য নাশকতা রুখতে গুরুত্বপূর্ণ স্থাপনা ও জনসমাগমস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।
আগামীকাল ১৫ আগস্টকে কেন্দ্র করে রাজধানী ঢাকায় নিশ্ছিদ্র ও ব্যাপক নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। সম্ভাব্য সব ধরনের নাশকতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি রুখতে রাজধানীজুড়ে চেকপোস্ট, তল্লাশি এবং গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। গুরুত্বপূর্ণ স্থাপনা (KPI), মেট্রোরেল স্টেশন, বাস টার্মিনাল এবং শপিংমলসহ সংবেদনশীল এলাকাগুলোতে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।
নিরাপত্তা নিশ্চিত করতে ডিবি এবং সিটিটিসি সদস্যদের অপারেশনাল দায়িত্বে রাখা হয়েছে। সোয়াট, বোম্ব ডিসপোজাল ইউনিট এবং কে-নাইন ইউনিটের মাধ্যমে নিয়মিত তল্লাশি চালানো হচ্ছে। এছাড়া সিসিটিভি ক্যামেরা ও ড্রোন নজরদারির মাধ্যমে গুরুত্বপূর্ণ স্থানগুলো পর্যবেক্ষণ করা হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, নিষিদ্ধ সংগঠনের সম্ভাব্য তৎপরতা মোকাবিলায় বিশেষ সতর্কতা অবলম্বন করা হচ্ছে এবং গত ২৪ ঘণ্টায় ৫১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।