রাস্তার ধারে গাড়ি পার্কিং করার জন্য সরকার নতুন নিয়ম তৈরির কাজ করছে। এই নিয়ম অনুযায়ী, ছোট গাড়ির জন্য ১৫,০০০ এবং SUV-র জন্য বছরে ২৫,০০০ টাকা চার্জ দিতে হতে পারে।

সরকার রাস্তার ধারে গাড়ি পার্কিং করার জন্য একটি নতুন নিয়ম তৈরির প্রক্রিয়া শুরু করেছে। এই নতুন নিয়ম অনুযায়ী, রাস্তার ওপর গাড়ি পার্কিং করতে হলে মালিকদের প্রতি বছর একটি নির্দিষ্ট ফি প্রদান করতে হবে।

প্রস্তাবিত নিয়ম অনুযায়ী, ছোট গাড়ির জন্য বছরে ১৫,০০০ টাকা এবং SUV-র মতো বড় গাড়ির জন্য ২৫,০০০ টাকা চার্জ দিতে হতে পারে। এছাড়া ফুটপাথে গাড়ি পার্ক করলে বড় অঙ্কের জরিমানা হওয়ার সম্ভাবনা রয়েছে।