‘ককরোচ’ বা তেলাপোকা আন্দোলনের প্রভাবে ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছেন। এই ঘটনায় ছাত্র ও তরুণ প্রজন্মের শক্তির জয় হিসেবে দেখছেন প্রতিবাদকারীরা।
ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের ঘটনায় দেশজুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। মূলত ‘ককরোচ’ বা তেলাপোকা আন্দোলনের মাধ্যমে ছাত্র ও তরুণ প্রজন্মের তীব্র বিক্ষোভের মুখে এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে সরকার।
নির্বাচনী গণিত এবং তরুণ প্রজন্মের (Gen Z) সমর্থন হারানোর আশঙ্কায় বিজেপি এই পদক্ষেপ নিয়েছে বলে মনে করা হচ্ছে। ধর্মেন্দ্র প্রধানের পরিবর্তে প্রহ্লাদ জোশিকে নতুন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী হিসেবে নিযুক্ত করা হয়েছে।