প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি ভিডিও ফেসবুক থেকে সরিয়ে দেওয়ার কারণে মেটা সিইও মার্ক জাকারবার্গকে ৩ দিনের মধ্যে ক্ষমা চাওয়ার আল্টিমেটাম দিয়েছে সংসদীয় আইটি কমিটি। ক্ষমা না চাইলে আইটি আইনের সুরক্ষা কেড়ে নেওয়া হতে পারে মেটা প্ল্যাটফর্মের ওপর।

সংসদীয় তথ্যপ্রযুক্তি স্থায়ী কমিটি মেটা সিইও মার্ক জাকারবার্গকে একটি তিন দিনের আল্টিমেটাম দিয়েছে। ছাত্র এবং জেন-জি প্রজন্মের সঙ্গে পরীক্ষার বিতর্ক নিয়ে প্রধানমন্ত্রীর একটি ভিডিও ফেসবুক থেকে সরিয়ে নেওয়ার জন্য তাকে ক্ষমা চাইতে বলা হয়েছে। লোকসভা সচিবালয় সরকারকে জানিয়েছে যে, জাকারবার্গ যদি ক্ষমা না চান, তবে আইটি আইনের অধীনে মেটা প্ল্যাটফর্মগুলোর আইনি সুরক্ষা প্রত্যাহার করা হতে পারে এবং তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে।

বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে এই প্যানেলের নেতৃত্ব দিচ্ছেন। তিনি অভিযোগ করেছেন যে, প্রধানমন্ত্রীর ভিডিও সরিয়ে দেওয়ার পেছনে দেশটিকে অস্থিতিশীল করার মানসিকতা রয়েছে। মেটা কর্তৃপক্ষ বিষয়টিকে একটি প্রযুক্তিগত ত্রুটি হিসেবে দাবি করলেও, আইটি মন্ত্রকের সূত্র অনুযায়ী তাদের ব্যাখ্যা সন্তোষজনক নয়।