শরদ পওয়ারের এনসিপি (এসপি) দলের ৮ জন সাংসদ সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। মহারাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে আলোচনার জন্য এই বৈঠক করা হয়েছে।
মহরাষ্ট্রের রাজনীতির প্রেক্ষাপটে একটি নতুন সমীকরণ লক্ষ্য করা যাচ্ছে। শরদ পওয়ারের এনসিপি (এসপি) দলের আটজন লোকসভা সাংসদ সোমবার সংসদ ভবনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেছেন। সুপ্রিয়া সুলে জানিয়েছেন, মহারাষ্ট্রের দীর্ঘদিনের কিছু গুরুত্বপূর্ণ সমস্যা সমাধানের লক্ষ্যে এই আলোচনার আয়োজন করা হয়েছে।
সুপ্রিয়া সুলের মতে, রাজ্যের জল সংকট, কৃষকদের আত্মহত্যা এবং দ্রুত নগরায়ন সংক্রান্ত সমস্যাগুলো নিয়ে আলোচনার জন্য তাঁরা প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছিলেন। এছাড়াও, সাংসদ এলাকার উন্নয়ন তহবিল (MPLAD) ব্যবহারে যে প্রশাসনিক বাধার সম্মুখীন হতে হচ্ছে, তাও এই বৈঠকে উত্থাপন করা হয়েছে।