ইরানের নীতিনির্ধারক এবং অতি-রক্ষণশীলদের মধ্যে রাজনৈতিক দূরত্ব ক্রমশ বাড়ছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আলোচনার বিষয়টিকে কেন্দ্র করে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আগরিচি ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন।
ইরানের অভ্যন্তরীণ রাজনীতিতে এক গভীর বিভাজন তৈরি হয়েছে। একদিকে রয়েছেন যারা আলোচনার মাধ্যমে সমাধানের পথ খুঁজছেন, অন্যদিকে রয়েছেন অতি-রক্ষণশীল গোষ্ঠী যারা যেকোনো ধরনের সমঝোতার বিরোধী।
সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্ভাব্য আলোচনার বিষয়টিকে কেন্দ্র করে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আগরিচি লক্ষ্য করে আক্রমণাত্মক অবস্থান নিয়েছে রক্ষণশীলরা। এই অভ্যন্তরীণ দ্বন্দ্ব ইরানের বৈদেশিক নীতি নির্ধারণে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।