সুপ্রিয়া সুলের মেয়ের বিবাহ সংবর্ধনায় প্রধানমন্ত্রী মোদী এবং কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গের মধ্যে একটি অনানুষ্ঠানিক ও মজার কথোপকথনের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এই ভিডিওতে মোদীকে প্রিয়াঙ্কা গান্ধীকে কুশল বিনিময় করতে দেখা গেছে।

সম্প্রতি নয়াদিল্লিতে এনসিপি (এসপি) সাংসদ সুপ্রিয়া সুলের মেয়ের বিবাহ সংবর্ধনা অনুষ্ঠানে ভারতের শীর্ষ রাজনৈতিক ব্যক্তিত্বরা একত্রিত হয়েছিলেন। এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গে এবং গান্ধী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা ভুলে এই নেতারা এক অনানুষ্ঠানিক ও বন্ধুত্বপূর্ণ পরিবেশে মিলিত হন যা একটি বিরল দৃশ্য হিসেবে দেখা গেছে।

ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যাচ্ছে প্রধানমন্ত্রী মোদী প্রিয়াঙ্কা গান্ধীকে জিজ্ঞাসা করছেন, "প্রিয়াঙ্কা জি, আপনি কেমন আছেন?"। প্রিয়াঙ্কা উত্তরে জানান তিনি ভালো আছেন। এর পরেই মোদীর কথায় খড়গে হেসে বলেন, "ভাই সাহেব, আপনি কিছুটা বদলে গেছেন"। এই মজার মুহূর্তটি দেখে উপস্থিত রাহুল গান্ধীও হাসতে দেখা যান।